Advertisement

Breaking News
recent

এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ

এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ

এসএসসি পরীক্ষায় এবছর ৮ টি শিক্ষাবোর্ডের পাসের হার ৮২ দশমিক  ৮০  শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৯৪ হাজার ৫৫৬  জন। গতবারের তুলনায় এ বছর পাসের হার  বেড়েছে। 
সোমবার (৬ মে) সকাল  ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল ঘোষণা করেন। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
গতবার এসএসসি ও সমমানের পরীক্ষায়  ১০টি শিক্ষাবোর্ডের গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬’শ ২৯ জন। ১০ বোর্ডে পাস করেছিল ১৫ লাখ ৭৬ হাজার ১’শ ৪ জন।এবার মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ  নিয়েছে । এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।২০১৮ খ্রিস্টাব্দের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেশি ছিল ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরিতে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন রয়েছে। মোট কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭ ও প্রতিষ্ঠান ২৮ হাজার ৬৮২। এ ছাড়া বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন পরীক্ষা দিয়েছে।

 

computer sulution by shahinur

computer sulution by shahinur

No comments:

Post a Comment

Powered by Blogger.